লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন ফেরাবে: মঈন খান

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩০। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত নৌকা বাইচ ২০২৬ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক দিকনির্দেশনার কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের তরুণ ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে একটি স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে গড়ে তুলতেই এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে ড. আবদুল মঈন খান বলেন, ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকা বাইচ দেখে যে নির্মল আনন্দ পেতাম, সময়ের পরিবর্তন ও সামাজিক জটিলতায় তা অনেকটাই হারিয়ে গেছে। এই আয়োজনের মাধ্যমে সেই আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারও ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে দেশকে একটি সুন্দর ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। লেখাপড়া ও রাজনীতির পাশাপাশি দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডেও সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে শিবপুর ও রায়পুরার নেতৃবৃন্দ ও কর্মীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন। নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। অনুষ্ঠানের পর স্থানীয় সরকার মন্ত্রী নৌকা বাইচ পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় এ.কে.এম. আবু তাহের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন ফেরাবে: মঈন খান

প্রকাশিত হয়েছে: ১২:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬