লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এই সংলাপের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিন ধাপে এই সংলাপ শুরু হওয়ার কথা ছিল।

ইসি সূত্র জানায়, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার—এই তিন দিনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরিকল্পনা ছিল কমিশনের। তবে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত না হওয়ায় সংলাপটি স্থগিত করা হয়েছে। নির্বাচন আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে।

জানা যায়, চলতি নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিল ইসির। তবে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসবের বিষয়টি উঠে আসায় সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের কথা ভাবছে ইসি।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে দাতব্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত

প্রকাশিত হয়েছে: ০১:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬