লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারের সংকট নেই বলা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৯। কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করেছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আব্দুল্লাহ আল মামুনকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার সকালে বদলি সংক্রান্ত আদেশের কপি কুড়িগ্রামে এসে পৌঁছায়। বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

তার স্থলাভিষিক্ত হিসেবে ঢাকা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামে বদলি ও পদায়ন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ও জবাবদিহিতা সংকুচিত

সারের সংকট নেই বলা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬