লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৮

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশন প্রথমে সরকারকে না জানিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। পরবর্তীতে বিষয়টি নিয়ে ইসি সচিব পর্যায়ে আন্তমন্ত্রণালয় বৈঠক করে। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কমিশন পরবর্তীতে গণমাধ্যমকে জানায়, আগামী বছরের ৬ জুনের মধ্যে নির্বাচন শুরু ও শেষ করা হবে। মূলত রমজান মাস, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন প্রতিমন্ত্রী, কারণ ভোটকেন্দ্র হিসেবে সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই ব্যবহৃত হয়। তবে কমিশন ঠিক কবে ভোট শুরু ও শেষ করবে বা চূড়ান্ত খরচ কত হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে সরকারকে জানায়নি।

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয় যুক্ত থাকবে। এসব মন্ত্রণালয়ের সচিবরা ইতোমধ্যে বৈঠকে অংশ নিয়েছেন এবং প্রয়োজনে তারা আবারও বসবেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমরা অর্থ বরাদ্দ রেখেছি এবং আমাদের সচিবরাও মিটিংয়ে গিয়ে বলে এসেছে তাদের প্রস্তুতি নেওয়ার জন্য। সচিবদের দেওয়া পরামর্শের আলোকেই নির্বাচন কমিশন আগামী ৬ জুনের মধ্যে অর্থবছর শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে।

নির্বাচনের সম্ভাব্য ব্যয়ের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, পাঁচটি নির্বাচন সম্পন্ন করতে প্রাথমিকভাবে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সরকার মোটামুটি এই পরিমাণ অর্থ বরাদ্দের ব্যবস্থা রেখেছে, তবে প্রকৃত ব্যয় কিছুটা কমবেশি হতে পারে।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু নির্বাচন হতে এখনও বেশ দেরি রয়েছে, তাই এই মুহূর্তে জনগণের প্রতিক্রিয়া কেমন হবে তা বলা কঠিন। নির্বাচনের সময় ঘনিয়ে এলেই কেবল বিষয়টি স্পষ্ট হবে।

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসছে, বরাদ্দ ৩৭০ কোটি টাকা

আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৭:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬