লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেরিন ক্যাডেটদের দক্ষতা না বাড়লে বিদেশি বিনিয়োগ আসবে না: নৌপরিবহন মন্ত্রী

নৌবাণিজ্য খাতে বিদেশি বিনিয়োগ আনতে মেরিন ক্যাডেটদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন নৌপরিবহন, রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, সরকার নৌবাণিজ্য খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে এবং এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং, এনসিটি ও বে-টার্মিনালের উন্নয়ন ও আধুনিকায়নের বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব সামুদ্রিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিদেশি বিনিয়োগকারীদের নৌবাণিজ্য খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হচ্ছে এবং ইতোমধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রীর সতর্কবার্তা, দক্ষতা ও যোগ্যতা বাড়াতে না পারলে বিদেশি বিনিয়োগ আসবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া। স্বাগত বক্তব্য দেন মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম।

মেরিনারদের প্রতিবন্ধকতা ও সম্ভাবনার বিষয়ে কাজ করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, মেরিনারদের সম্ভাবনাকে কাজে লাগানো এবং প্রতিবন্ধকতাগুলো দূর করা হবে। তিনি বলেন, ক্যাডেটদের প্রশিক্ষণ শেষে জাহাজে চাকরি করার ক্ষেত্রে এক বছরের ট্রেনিংয়ের বাধ্যবাধকতা রয়েছে; সেটি কীভাবে কমিয়ে আনা যায় অথবা প্রশিক্ষণের পাশাপাশি সরকারি ও বেসরকারি জাহাজে চাকরি শুরু করার বিষয়ে সরকার নতুন করে পদক্ষেপ নেবে। এছাড়া বিদেশি জাহাজে চাকরির ক্ষেত্রে ভিসা জটিলতা নিরসনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে তা দূর করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানিয়ে নৌপরিবহন মন্ত্রী বলেন, ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬৪ কেজির কেক বানাতে হবে—এ ধরনের কালচার থেকে বেরিয়ে আসতে হবে। তিনি প্রশ্ন করেন, এত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার প্রয়োজন কী। মন্ত্রী বলেন, বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে গেলে সেখানে খাবারের মেনু থেকে শুরু করে সবকিছু অত্যন্ত সাধারণ হয়, অথচ তারা উন্নত দেশ। সক্ষমতা থাকলেই অতিরিক্ত ব্যয় করতে হবে, তা নয়।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি ৬৪ বছর ধরে মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে আসছে। একাডেমির প্রশিক্ষিত পাঁচ হাজারের বেশি মেরিনার দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ ও বিশ্বের বিভিন্ন মেরিটাইম প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে ১২৫ জনের বেশি নারী মেরিনার বাণিজ্যিক জাহাজে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা একটি শোভাযাত্রায় অংশ নেন এবং সফেদা, আমলকী ও আমড়ার চারা রোপণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে বাংলাদেশ মেরিন একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ

মেরিন ক্যাডেটদের দক্ষতা না বাড়লে বিদেশি বিনিয়োগ আসবে না: নৌপরিবহন মন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১০:৩১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬