লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে ১ লাখ কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আদানিরা পশ্চিমবঙ্গে বিভিন্ন খাতে ১ লাখ কোটি রুপি (এক ট্রিলিয়ন) বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। বৃহস্পতিবার কলকাতায় শিল্পপতি গৌতম আদানি এই বিশাল বিনিয়োগের ঘোষণা দেন। তিনি জানান, ২০৩৫ সালের মধ্যে পরিকাঠামো খাতে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গুজরাটের পর পশ্চিমবঙ্গই হবে আদানি শিল্পগোষ্ঠীর জন্য সবচেয়ে বড় বিনিয়োগের গন্তব্য।

গৌতম আদানি বলেন, বন্দর, লজিস্টিকস, বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন ও বণ্টন, সড়ক, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট এবং হাইপারস্কেল ডেটা সেন্টারের মতো বিভিন্ন ক্ষেত্রে এই অর্থ বিনিয়োগ করা হবে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে রাইটার্স বিল্ডিংসের সংস্কার এবং 'আদানি পুজো প্রিভিউ'-এর মাধ্যমে কলকাতার দুর্গাপূজায় অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আদানি মনে করেন, বঙ্গোপসাগরের সঙ্গে ভারতের বিশাল শিল্প-বলয় ও উত্তর-পূর্বাঞ্চলকে সংযুক্ত করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি স্বাভাবিক সামুদ্রিক ও লজিস্টিকস সেতুবন্ধন। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আন্তর্জাতিক বাণিজ্যপথের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য বাংলা সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তিনি পশ্চিমবঙ্গকে নিজের দ্বিতীয় 'কর্মভূমি' হিসেবে গড়ে তোলার ইচ্ছাও প্রকাশ করেন।

এদিকে, কলকাতার নিউটাউনে ২,০০০ শয্যার একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৪,০০০ কোটি রুপিরও বেশি বিনিয়োগে গড়ে ওঠা এই 'আদানি আরোগ্য মন্দির' হাসপাতালটি ভারতের এইমস-এর ধাঁচে নির্মাণ করা হবে। ৫১ একর জমিতে তৈরি এই স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল কলেজ, নার্সিং স্কুল ও গবেষণাগারের পাশাপাশি অর্ধেক শয্যা দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত থাকবে। এই প্রকল্পকে কেন্দ্র করে ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উদ্যোগকে ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

শ্রীবরদীতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ডপসের সচেতনতামূলক মাঠ বৈঠক

পশ্চিমবঙ্গে ১ লাখ কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী

প্রকাশিত হয়েছে: ০৮:২৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬