লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমস সার্ফিং: পেনাল্টিতে পয়েন্ট হারিয়ে তৃতীয় ফাতেমা আক্তার

জাপানের আইচি-নাগোয়ায় চলমান এশিয়ান গেমসের নারী শর্টবোর্ড সার্ফিংয়ে প্রথম রাউন্ডের হিটে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ফাতেমা আক্তার। শুক্রবার সকালে লং বিচে অনুষ্ঠিত রাউন্ড-১-এর ২ নম্বর হিটে অংশ নিয়ে কক্সবাজারের এই সার্ফার ২.৯২ পয়েন্ট অর্জন করেন। তিন প্রতিযোগীর মধ্যে লড়াই করে তিনি এই স্কোর নিয়ে হিট শেষ করেন।

হিটে ফাতেমার একটি ওয়েভ থেকে সর্বোচ্চ স্কোর ছিল ২.৫০ পয়েন্ট। তাঁর দ্বিতীয় স্কোরিং ওয়েভে তিনি মূলত ০.৮৩ পয়েন্ট পেয়েছিলেন, তবে ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’র কবলে পড়ায় তা কমে ০.৪২ পয়েন্টে দাঁড়ায়। ফলে সেরা দুটি ওয়েভ মিলিয়ে তাঁর সর্বমোট স্কোর দাঁড়ায় ২.৯২।

এই হিটে বড় ব্যবধানে আধিপত্য দেখিয়ে প্রথম স্থান অধিকার করেন চীনের জিন শুহান। দুই ওয়েভে যথাক্রমে ৪.০০ ও ৩.৭৩ পয়েন্ট নিয়ে তাঁর মোট স্কোর ছিল ৭.৭৩। অন্যদিকে, ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো ৫.০৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন, তাঁর দুই স্কোর ছিল ২.৭৩ ও ২.৩০।

প্রথম রাউন্ডে অংশ নেওয়া ফাতেমার সামনে অবশ্য এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। নারী সার্ফিংয়ের প্রথম রাউন্ডের মোট আটটি হিটে ২১ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন এবং এই পর্বের খেলা এখনো চলছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের বিজয়ী প্রতিযোগীরা সরাসরি রাউন্ড-৩ বা রাউন্ড অব সিক্সটিনে খেলার সুযোগ পাবেন। অন্যদিকে, পরাজিত প্রতিযোগীদের অংশ নিতে হবে রাউন্ড-২ বা এলিমিনেটর রাউন্ডে। সেখান থেকে ভালো পারফর্ম করে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ খোলা থাকবে।

কোয়ার্টার ফাইনালের পর ধাপে ধাপে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। এরপর সেমিফাইনাল থেকে উত্তীর্ণ শেষ চার প্রতিযোগীর মধ্যে লড়াইয়ের মাধ্যমে নির্ধারিত হবে পদকজয়ীদের তালিকা।

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩২

জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমস সার্ফিং: পেনাল্টিতে পয়েন্ট হারিয়ে তৃতীয় ফাতেমা আক্তার

এশিয়ান গেমস সার্ফিং: পেনাল্টিতে পয়েন্ট হারিয়ে তৃতীয় ফাতেমা আক্তার

প্রকাশিত হয়েছে: ০৫:৩৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬