লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুড়ি চত্বরের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্রামের মৃত পাকলু কলের ছেলে রাজু কল (৩২), মৃত লক্ষণ কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) এবং মৃত মন্টু তাতীর ছেলে হৃদয় তাতী (২৫)। শুক্রবার সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি-৯।

এসআরবি জানায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তেলিয়াপাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুরমা চা-বাগান এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালায় বাহিনীটি। এ সময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে রাজু, লিটন ও হৃদয়কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি পাটের বস্তা ও একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এই গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বেবিচকে জিও জালিয়াতি: নাম বদলে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্য কর্মকর্তা

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি

প্রকাশিত হয়েছে: ০৭:০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬