লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টার মধ্যে সিইসি পদত্যাগ না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী শনিবারের মধ্যে পদত্যাগ না করলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে জানান, ৪৮ ঘণ্টার এই সময়সীমার মধ্যে পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর মুম্বাই থেকে এই আন্দোলন শুরু করা হবে এবং পর্যায়ক্রমে তা ভারতের অন্যান্য শহরে ছড়িয়ে দেওয়া হবে।

ভোটার তালিকায় জালিয়াতিসংক্রান্ত একটি সংবাদপত্রের প্রতিবেদনের জেরে সিজেপি এই আল্টিমেটাম দিয়েছে। বিরোধীদের অভিযোগ, মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকায় কারচুপি করেছে। গত বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১০ মাসে অন্তত ১৪ বার ভোটার তালিকা হালনাগাদ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার।

সিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিজেপিকে সুবিধা দিতেই কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই কমিশন লাখ লাখ ভোটারের নাম বাদ দিয়েছে এবং যাচাই-বাছাই ছাড়াই নতুন ভোটার অন্তর্ভুক্ত করেছে। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার, বরখাস্ত এবং ভোটার তালিকার পরিবর্তনের বিষয়ে একটি স্বাধীন রিভিউর দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের জেরে গত মে মাসে ইনস্টাগ্রামে সিজেপির আত্মপ্রকাশ ঘটে। প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশটির বেকার যুবকদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ হিসেবে বর্ণনা করেছিলেন। এরপর থেকে সংগঠনটি মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং তাদের চাপে অতীতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর মুম্বাই থেকে এই আন্দোলন শুরু হবে। খবর আল জাজিরার।

এদিকে ভোটার তালিকায় জালিয়াতিসংক্রান্ত সংবাদপত্রের এক প্রতিবেদনের জের ধরে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিজেপি জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। বিরোধীদের অভিযোগ, মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দিতেই ওই তালিকায় কারচুপি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আদাবরে রামদা-চাপাতি নিয়ে বাড়ি দখলের চেষ্টা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

৪৮ ঘণ্টার মধ্যে সিইসি পদত্যাগ না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

প্রকাশিত হয়েছে: ০১:০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬