লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনফান্তিনোকে ব্লাটারের চেয়েও খারাপ বললেন ইয়ুর্গেন ক্লপ

টানা চতুর্থ মেয়াদে ফিফার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে কড়া সমালোচনা করেছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। ২০১৬ সাল থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইনফান্তিনোকে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের চেয়েও খারাপ বলে অভিহিত করেছেন তিনি।

ইনফান্তিনোর নেতৃত্বকাল থেকেই বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বি দাম নির্ধারণ এবং রাজনৈতিক চাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বালোগানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। বিশ্বকাপের পর সব ফুটবল টুর্নামেন্ট বেসরকারিকরণের হঠকারি সিদ্ধান্তের কারণে তিনি উয়েফাসহ বিভিন্ন সংস্থার তীব্র চাপের মুখে পড়েন এবং শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হন।

এই বিতর্কের মধ্যেই আগামী মার্চে ফিফার পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও বেশ কয়েকটি ফেডারেশন তার পুনরায় নির্বাচনে দাঁড়ানোর বিরোধিতা করে আসছে, তবুও গত সেপ্টেম্বরে ফিফা ঘোষণা দেয় যে ইনফান্তিনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রেক্ষাপটে ক্লপ বলেন, "এখন একটি বিষয়ে সর্বসম্মত মত রয়েছে যে পরিবর্তন আনাই যৌক্তিক হবে। আমি ভেবেছিলাম সেপ ব্লাটারের পর পরিস্থিতি তার সময়কার মতো আর খারাপ হবে না। কিন্তু দেখুন, এখন আমরা কোথায় আছি?"

উল্লেখ্য, ইনফান্তিনোর পূর্বসূরি সেপ ব্লাটার ২০১১ সালে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে নিয়মের বাইরে অর্থ প্রদানের দায়ে ২০১৫ সালে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, যদিও পরবর্তী সময়ে সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়।

আগামী ১৮ মার্চের ফিফা কংগ্রেসে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ফিফা কাউন্সিল সদস্য কোজো তাশিমা এবং সুইজারল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ফুটবলার রামোন ভেগা ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। ১৮ নভেম্বরের ডেডলাইনের আগে উয়েফা আরও প্রার্থী খুঁজছে।

সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ও লিভারপুল কোচ ক্লপ ফুটবলের ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করে বলেন, "নিঃসন্দেহে এমন কিছু লোক আছে যারা সত্যিই ফুটবল নিয়ে ভাবে, টাকাপয়সার লোভ নেই। তাদের কেউ যদি দায়িত্ব নেয়, তাহলে সত্যিই অনেক ইতিবাচক অগ্রগতি হবে।" ফিফার ২১১ সদস্য দেশের ফেডারেশনের মধ্যে অন্তত পাঁচটির সমর্থন এবং তিন সদস্যের প্যানেলের যোগ্যতা যাচাইয়ে উত্তীর্ণ হওয়ার পরেই প্রার্থীরা চূড়ান্ত মনোনয়ন পাবেন।

জনপ্রিয় সংবাদ

ভাসানীর আদর্শই গণতন্ত্র রক্ষার প্রেরণা: সুলতান সালাউদ্দিন টুকু

ইনফান্তিনোকে ব্লাটারের চেয়েও খারাপ বললেন ইয়ুর্গেন ক্লপ

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬