লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫ শিক্ষার্থী

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৮। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানার হাজীপাড়া এলাকায় অবস্থিত মালেহা মহিলা মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দগ্ধদের মধ্যে দুই ছাত্রীর মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে গেছে।

আহত শিক্ষার্থীরা হলো জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইল (১৩), আসিয়া (১২) ও আতিয়া (১১)। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদরাসার ছাদে শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া অরক্ষিত বৈদ্যুতিক তারের সংস্পর্শে তারা বিদ্যুতায়িত হয়।

ঘটনা সম্পর্কে মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রহমান জানান, শিক্ষার্থীরা সাধারণত ছাদে খেলতে যায় না, তবে শনিবার বিকেলে কিছু শিক্ষার্থী সেখানে গেলে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানিয়েছেন, শিক্ষার্থীরা ছাদে আখ নিয়ে খেলছিল। আখের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ঘটলে স্পার্কের সৃষ্টি হয় এবং এতেই শিক্ষার্থীরা দগ্ধ হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে।

জাতীয় বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার নিশ্চিত করেছেন যে, বিদ্যুৎস্পৃষ্টে আহতদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

জনপ্রিয় সংবাদ

কল্কি-২: দীপিকার চরিত্রে অন্য কেউ নয়, জানালেন পরিচালক

ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫ শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে: ০৪:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬