লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পিকারের

দেশের সামগ্রিক পরিবর্তন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বুধবার (১১ নভেম্বর) বাংলা একাডেমিতে ‘তারুণ্যের ইশতেহার ২০২৬: হ্যাঁ, জয়যুক্ত হয়েছে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের নেতৃত্ব দিতে হবে। শুধু পরিবর্তনের প্রত্যাশা করলেই হবে না, পরিবর্তন বাস্তবায়নে নিজেদের সরাসরি সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের দেশ আমাদের মতো করে পরিচালিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং আমাদের দেশ যেন আমাদের কথাই বলে। এই প্রত্যাশা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন জনগণের অংশগ্রহণ।”

রাজনীতিতে বর্তমান দুর্বৃত্তায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে কায়সার কামাল বলেন, গত দেড় শতকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। রাজনীতি আর আদর্শের জায়গায় নেই; বরং চাঁদাবাজ, মাদকাসক্ত, বখাটে ও কর্মবিমুখ মানুষের হাতে এর চালিকাশক্তি চলে গেছে। এই অবস্থা থেকে উত্তরণে সুশিক্ষিত, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, প্রায় ১ হাজার ৪০০ মায়ের বুক খালি হয়েছে, যাদের রক্তের দাগ এখনো শুকায়নি। বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, অথচ ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে তরুণদের ঘরে বসে থাকার সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনে তরুণরাই অগ্রণী ভূমিকা রেখেছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণরা কোনো দলের আহ্বানের অপেক্ষা না করেই স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছিল।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী চেতনাকে ধারণ করে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। তিনি তরুণদের প্রতি আহ্বান জানান, নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “আপনাদের অনেককেই আগামী জাতীয় সংসদে আসার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একদিন আপনারাই আমাদের আসনে বসবেন এবং গর্ব করে বলবেন, আমরা একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি।”

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে উড়ালসেতুতে গাড়ির ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পিকারের

প্রকাশিত হয়েছে: ১১:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬