লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে প্রতিযোগিতা বজায় রাখা অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরি: ড. আখতারুজ্জামান

বাজার ব্যবস্থায় কোনো প্রকার সিন্ডিকেট বা মনোপলি নয়, বরং সুস্থ প্রতিযোগিতা বজায় রাখাই দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান শর্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার। সোমবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রতিযোগিতা আইন ২০১২ ও এর প্রয়োগের বিষয়ে স্টেকহোল্ডারদের দায়িত্ব এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আখতারুজ্জামান তালুকদার আরও বলেন, ব্যবসা-বাণিজ্যে যেকোনো ধরনের সিন্ডিকেট, একচেটিয়া নিয়ন্ত্রণ বা কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধে প্রতিযোগিতা আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে ব্যবসায়ী ও অংশীজনদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, জেলা প্রশাসন টাঙ্গাইলের ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বাজারে কোনো অসাধু প্রতিযোগিতা যাতে তৈরি না হয়, সে বিষয়ে সর্বদা তৎপর রয়েছে। তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে সততার সাথে আইন মেনে ব্যবসা পরিচালনার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক মোহাম্মদ ইসতিদার আলম, কমিশনের সহকারী পরিচালক মুহাম্মদ যুবায়ের, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা স্থানীয় ব্যবসার বর্তমান চিত্র, বাজার মনিটরিং এবং প্রতিযোগিতা আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বক্তারা বাজারে সুস্থ ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৬:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬