লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অজিত দোভালের সফর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় হাইকমিশনার

সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তা এড়িয়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তার ‘মাথার ওপর দিয়ে যাচ্ছে’। তিনি আরও জানান যে, কোনো রাজনৈতিক বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাওয়া হলে ভারতীয় হাইকমিশনার আবারও রাজনৈতিক বিষয়ে কথা না বলার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি জানান, দুই দেশই এ সফরে আগ্রহী এবং সামগ্রিক পরিবেশ ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে এই সফরটি অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

সফরের বিষয়ে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। প্রধানমন্ত্রীরা মুখোমুখি বৈঠকে বসলে এসব সমস্যার সমাধানে অগ্রগতি হতে পারে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান এবং সফর হলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা করেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরও তিনি একই ধরনের মতামত জানিয়েছিলেন।

চোটের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন রাফিনহা

অজিত দোভালের সফর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত হয়েছে: ০৮:৪৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬