লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়া খেলার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে জুয়া খেলার জন্য টাকা না পেয়ে নিজ পিতাকে মারধর এবং গলায় চাপ দিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শফি মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি সামনে আসে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা শফি মিয়ার ছোট ছেলে কবির মিয়া (৩০) নিয়মিত জুয়া খেলার জন্য তার পিতার কাছে টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি টাকা দিতে অস্বীকৃতি জানালে কবির মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পিতাকে পিটিয়ে হত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় গত ২৩ নভেম্বর সকালে কালিয়াকৈর থানায় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবা। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, তারা অভিযোগটি পেয়েছেন এবং তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

জুয়া খেলার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা

জুয়া খেলার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে: ১২:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬