লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুরে ৩.২ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

নরসিংদীর শিবপুরে ৩ দশমিক ২ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর) এই কম্পন তৈরি হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে মৃদু কম্পন হওয়ার কারণে স্থানীয় সাধারণ মানুষ এটি তেমন একটা টের পাননি এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, নরসিংদীর এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের অন্তত ৩৬ কিলোমিটার গভীরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এনসিএসের তথ্যের ভিত্তিতে জানায়, বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৫ মিনিট ২৭ সেকেন্ডে এই কম্পনটির সৃষ্টি হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী শহর থেকে ১৬ কিলোমিটার উত্তরে।

আশ্চর্যের বিষয় হলো, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এদিন বিশ্বজুড়ে ৪০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করলেও বাংলাদেশের এই মৃদু কম্পনটি তাদের তালিকায় স্থান দেয়নি। তবে ইউরোপীয় সংস্থা ইএমএসসি এটি সফলভাবে রেকর্ড করেছে।

এর আগে চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীতে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ৩ মাত্রার সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থলও ছিল এই শিবপুর উপজেলাতেই।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত, ধ্বংস ৬টি অস্ত্র

নরসিংদীর শিবপুরে ৩.২ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত হয়েছে: ০৩:০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬