লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সাইবার ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদার করা এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’। বৃহস্পতিবার বিকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের 'হল অব ইন্টেগ্রিটি'তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী পুলিশ সদর দপ্তরের 'হল অব প্রাইড'-এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধের পরিবর্তনশীল ধরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র এই যুগে সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর ফোর্সে রূপান্তরের লক্ষ্যেই এই ইউনিটের সূচনা করা হয়েছে।

নতুন এই ইউনিটের সাংগঠনিক কাঠামো সম্পর্কে মন্ত্রী জানান, সাইবার পুলিশ ইউনিটটি একজন অতিরিক্ত আইজিপি'র নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে এই ইউনিটের দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা এই ইউনিটের কার্যক্রম পরিচালনা করবেন। থানা পর্যায়ে ওসির নেতৃত্বে সাইবার কেন্দ্রিক সেবা প্রদান ও তদন্তের জন্য পৃথক সাব-ইনস্পেক্টর, সহকারী সাব-ইনস্পেক্টর এবং কনস্টেবল পদায়ন করা হবে।

অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী, এই ইউনিটের মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪,৫৯২ জন। বিদ্যমান পুলিশ ফোর্সের অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই জনবল পূর্ণাঙ্গ রূপ পাবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তিন মাসে পোশাক রপ্তানি আয় বাড়ল ৬.১০ শতাংশ

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সাইবার ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত হয়েছে: ০৩:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬