লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের পর আন্দোলনের নেতৃত্ব দখল করেছে নতুনরা: উমামা ফাতেমা

সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা অভিযোগ করেছেন যে, জুলাইয়ের আন্দোলনকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বন্দী করার চেষ্টা চালানো হয়েছিল। তার দাবি, আন্দোলনের সময় বিভিন্ন ছাত্র সংগঠনকে বাদ দিয়ে শিবির ও ছাত্রশক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার ফলে ৫ আগস্টের পর অনেকে এসে আন্দোলনের নেতৃত্বে সর্বেসর্বা হয়ে গেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের সাথি পদ বাতিল করার পর উমামা ফাতেমা নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে মন্তব্য করেন। তিনি সালাউদ্দিন আম্মারকে এমন ব্যক্তিদের অন্যতম হিসেবে উল্লেখ করেন, যাদের ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকা সত্ত্বেও তারা ‘উড়ে এসে নেতা’ হয়েছেন।

সমন্বয়ক কমিটি প্রসঙ্গে উমামা ফাতেমা বলেন, সকল ছাত্র সংগঠনকে মাইনাস করে শিবির ও ছাত্রশক্তি কোরামের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার ভাষ্যমতে, ৫ আগস্টের পর ‘যদু-মধু-কদু এসে সর্বেসর্বা হয়ে গেছে।’ তিনি জুলাইয়ের আন্দোলনকে ‘ভাই-ব্রাদার কোরাম আর শিবিরের হাতে বন্দী’ করার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন উমামা ফাতেমা। তার অভিযোগ, পর্দার আড়ালের ইন্টারেস্ট গ্রুপ ফেসবুকের মাধ্যমে ‘ম্যানুফ্যাকচারড কনসেন্ট’ তৈরি করে দেশের রাজনীতিকে প্রভাবিত করছে। তিনি তরুণদের মধ্যে তৈরি করা ‘ম্যানুফ্যাকচারড ফিগার’ বা জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা তরুণদের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বন্দী করার কাজ করছে। মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার উদাহরণ টেনে তিনি বাংলাদেশেও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের ঝুঁকি নিয়ে সতর্ক করেন।

পোস্টের শেষে তিনি জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেন। তার মতে, জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি দাবি করেন, জামায়াত নিজেদের ‘গণহত্যার কালিমা’ ঢাকতে দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে রাজি এবং তাদের কারণে বাংলাদেশের ইতিহাসের যাত্রাপথ এখন ব্রিটিশ আমল থেকে শুরু করতে হচ্ছে।

বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে সালাহউদ্দিন আম্মারের সাথি পদ বাতিল করে।

জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের পর আন্দোলনের নেতৃত্ব দখল করেছে নতুনরা: উমামা ফাতেমা

৫ আগস্টের পর আন্দোলনের নেতৃত্ব দখল করেছে নতুনরা: উমামা ফাতেমা

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬