লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে চিকিৎসাধীন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

সুমন মাহমুদ জানান, তৌফিক ইমরোজ খালিদী কিছুদিন আগেই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে লন্ডনে অবস্থানকালে হোটেল কক্ষে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজের মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজের দায়িত্ব নেওয়ার আগে তিনি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক এবং সম্পাদক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুথি হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

লন্ডনে চিকিৎসাধীন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬