লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে তিনটি লরিতে করে প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানির চালানটি রূপপুরের পথে যাত্রা শুরু করে।

এই পরিবহণ প্রক্রিয়ায় সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটের এই জ্বালানি বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে ইউরেনিয়ামের নতুন চালান আসার কথা রয়েছে। এসব চালানে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে পৌঁছাবে। এই জ্বালানি রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসবে।

জনপ্রিয় সংবাদ

উত্তরায় ভুয়া ডিজিএফআই পরিচয়পত্রসহ তিন প্রতারক গ্রেপ্তার

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬