লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নাহিদ ইসলাম তাকে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও শোষণবিরোধী সংগ্রাম এবং স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ের অবিসংবাদিত নেতা হিসেবে অভিহিত করেন।

নাহিদ ইসলাম তার পোস্টে মাওলানার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের মুক্তির সংগ্রামের সঙ্গে মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ওতপ্রোতভাবে জড়িত ছিল। ব্রিটিশ আমলে আসামের কুখ্যাত ‘লাইন প্রথা’ ও ‘বাঙালি খেদাও’ আন্দোলনের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এছাড়া জমিদারি প্রথা উচ্ছেদ এবং কৃষকের ভূমির অধিকার প্রতিষ্ঠায় সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসকগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে মাওলানা ভাসানীর সোচ্চার ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ১৯৫৭ সালে টাঙ্গাইলের সন্তোষে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তিনি ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস

শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬