লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত সরকারের দায়িত্ব অপরিসীম: মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জানিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এবং পাঁচ বছর পর তাদের পুনরায় জনগণের কাছে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। তাই নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা এবং সেবা নিশ্চিত করা নির্বাচিত সরকারের মৌলিক দায়িত্ব।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত ‘সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উভয়েরই মূল লক্ষ্য জনগণের সেবা করা। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিদ্যুৎ সংকটের সমাধানে সৌরবিদ্যুতের ভূমিকা তুলে ধরে ড. মঈন খান বলেন, ইউনিয়ন ও উপজেলা পরিষদ ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে বাড়ির ছাদেও সৌর প্যানেল স্থাপনে উৎসাহ দিতে হবে। দিনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে রাতে ব্যবহারের ব্যবস্থা করা গেলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমে আসবে।

সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, কর্মক্ষেত্রে সততা ও দক্ষতাকেই পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে। তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ কর্মস্থলকে নিজের এলাকা মনে করে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, আগামী চার বছরে ধাপে ধাপে সব পরিবার ও কৃষকের কাছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেয়া হবে। এছাড়া সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে।

সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার উপপরিচালক (স্থানীয় সরকার), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসকরা সভায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা, স্মারকলিপি পেশ

জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত সরকারের দায়িত্ব অপরিসীম: মঈন খান

প্রকাশিত হয়েছে: ০১:১০:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬