লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ৬ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

বরগুনার বিষখালী ও কঁচা নদীতে যৌথ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২২ হাজার ৪৮১ পিস ভারতীয় শাড়ি, ৫০ পিস থ্রি-পিস ও ৫০ পিস লেহেঙ্গা। চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশন বিষখালী নদীতে অভিযান শুরু করে। অভিযানে একটি সন্দেহভাজন ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলেও সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পিরোজপুর থানা পুলিশের সহায়তায় যৌথ আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে পিরোজপুরের পুরোনো ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীরে আটক করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বোটটি তীরে রেখেই পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, উদ্ধারকৃত চোরাচালানের পণ্য ও ফিশিং বোটটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পিরোজপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় ও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ সেপ্টেম্বর বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা এলাকার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ পাঁচজনকে আটক করেছিল কোস্ট গার্ড। ওই অভিযানে ১৩ হাজার ৫০৭ পিস শাড়ি ও ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি উদ্ধার করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

১০টি এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি সই করছে বিমান

বরগুনায় ৬ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

প্রকাশিত হয়েছে: ০৩:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬