লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬ ককটেল উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত একটি বাজারের ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রোববার (২২ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার পাটুল নীচা বাজার এলাকার পাটুল থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১টা ৩০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অভিযানিক দল ওই স্থানে একটি সাদা রঙের বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকার খবর পায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর এসআরবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

রাত ৩টা ৪০ মিনিটে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে বলে ২২ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬ ককটেল উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬