লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়ায় এমপি’র তিরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই ওসি প্রত্যাহার

পাবনার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে তাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। ওসির স্থলে পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুপুরে বেড়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব ওসির কার্যকারিতা ও নিষ্ক্রিয়তা নিয়ে প্রকাশ্য অসন্তোষ ও তিরস্কার প্রকাশ করেন। এমপি হাবিব বলেন, তিনি বারবার ওসিকে বোঝানোর চেষ্টা করেছেন এবং সজাগ হয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন, কিন্তু ওসির দুর্বলতার কারণে পরিস্থিতির উন্নতি হয়নি। তিনি আরও বলেন, থানার অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যেও সাহসের অভাব থাকতে পারে এবং ওসিকে সহযোগিতা না করলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। এছাড়া সার্কেল ইন্সপেক্টরের পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় রাজনৈতিক উত্তেজনার সূত্রপাত হয়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ এবং বিএনপি ও ছাত্রদলের পাল্টা মিছিলের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় থেমে থেমে উত্তেজনা চলছিল। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, সংঘর্ষে আহতদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও বর্তমানে এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, শনিবার সকাল ১১টার দিকে বেড়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

বেড়ায় এমপি’র তিরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই ওসি প্রত্যাহার

প্রকাশিত হয়েছে: ০২:৩১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬