লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে প্রথমবার বসছে মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র উৎসব

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম নির্মাতাদের বিশেষ চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। প্রথাগত ধারণার বাইরে গিয়ে মুসলিমদের নিজস্ব সংস্কৃতি, অনুভূতি ও বাস্তব জীবনযাত্রার গল্পগুলো রুপালি পর্দায় তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

ভ্যারাইটির তথ্য অনুযায়ী, আগামী ১১ অক্টোবর ম্যানহাটনের ঐতিহ্যবাহী এসভিএ থিয়েটারে দিনব্যাপী এই উৎসবের পর্দা উঠবে। নিউইয়র্ক সিটিতে মুসলিম স্বাধীন নির্মাতাদের জন্য এটিই প্রথম বড় কোনো প্ল্যাটফর্ম। উৎসবের শিল্প নির্দেশক হাসান বাবর জানান, মূলধারার ভুল ধারণার জবাব দেওয়ার পাশাপাশি মুসলিমদের সত্য গল্পগুলোকে সিনেমার জগতে স্থায়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।

উৎসবের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক নাওয়াল মুবিন বলেন, ‘এই শহরে মুসলিমদের নিজেদের গল্পগুলোর স্বগৌরবে আলো ছড়ানোর অধিকার রয়েছে; অন্য কারও তৈরি করা গণ্ডির সীমানায় থেকে নয়।’

দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের সাতটি দেশের মোট ১২টি বৈচিত্র্যময় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। প্রামাণ্যচিত্র, নাটক, কমেডি, অ্যানিমেশন ও সামাজিক পরীক্ষার ওপর ভিত্তি করে নির্মিত এসব চলচ্চিত্র দুটি পৃথক পর্বে দর্শকরা দেখতে পাবেন। উৎসবের পর্দা উঠবে বিশেষ এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এবং সেরা কাজের জন্য জুরি সম্মাননা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর অর্ধেকেরও বেশি ছবির নির্দেশনায় রয়েছেন নারী নির্মাতারা।

উৎসবের ছয় সদস্যের জুরি বোর্ডে বিচারকের দায়িত্ব পালন করছেন ‘দ্য ডেইলি শো’খ্যাত এমি পুরস্কারজয়ী তারকা আসিফ মান্ডভি, সেনেফিলিয়া প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ও আরব-আমেরিকান পরিচালক দারিন হোতাইত, ওয়াটারমেলন পিকচার্সের প্রযোজনা প্রধান মুনীর আতাউল্লাহ এবং পাকিস্তানি অস্কার মনোনীত সিনেমা ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর প্রযোজক আবুবকর খান।

জনপ্রিয় সংবাদ

সুস্থ হয়ে আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাজমুল শান্ত

নিউইয়র্কে প্রথমবার বসছে মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র উৎসব

প্রকাশিত হয়েছে: ০৭:০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬