লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, সামনে এল হবু স্বামীর পরিচয়

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামনে এসেছে তার বিয়ের গুঞ্জন। টালিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী। যদিও মিমি বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও নিজের প্রেম বা বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি।

গুঞ্জন অনুযায়ী, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি টলিউডের কোনো পরিচিত মুখ নন। কলকাতার ছেলে সিদ্ধার্থ পেশায় একজন আন্তর্জাতিক মেরিন ইঞ্জিনিয়ার। জানা গেছে, তিনি পড়াশোনা করেছেন ‘ক্যালকাটা বয়েজ স্কুল’-এ। পরবর্তীতে মেরিন ইঞ্জিনিয়ারিং শেষ করে আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে যোগ দেন। ২০০৮ সালের মার্চ মাস থেকে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এ কর্মরত আছেন এবং বর্তমানে ওই বহুজাতিক প্রতিষ্ঠানে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে টলিপাড়ার অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছে, শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে মিমির বিয়ের আসর বসতে পারে। জলপাইগুড়ির মেয়ে মিমিকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে মিমির সঙ্গে তার হবু স্বামীকে দেখা গেছে বলে দাবি করছেন অনেকে। টালিপাড়ার বন্ধুদের আড্ডাতেও তাকে দেখা গেছে বলে আলোচনা চলছে। পূজোর সময় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে মিমি চক্রবর্তী বা তার হবু স্বামী—কেউই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেট ও অবৈধ মজুতদারি প্রতিরোধে ইসলামের কঠোর নির্দেশনা

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, সামনে এল হবু স্বামীর পরিচয়

প্রকাশিত হয়েছে: ০১:০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬