লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে নতুন যাত্রা শুরু করলেন মিথিলা

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে দীর্ঘদিনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা এবার তার পেশাগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। দীর্ঘ প্রায় দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজ করার পর তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন। নিজের ফেসবুক পেজে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই নতুন যাত্রার খবর শেয়ার করেছেন এই অভিনেত্রী।

মিথিলা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন এই পদে তিনি নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন। এই প্রকল্পটি মূলত প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করবে। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের সুস্থ বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। মিথিলা তার আন্তর্জাতিক উন্নয়ন খাতের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গবেষণার সঙ্গে স্থানীয় মানুষের প্রয়োজনীয়তার সমন্বয় ঘটানোর পরিকল্পনা করেছেন।

গবেষণার পাশাপাশি শিক্ষকতা পেশাতেও যুক্ত হয়েছেন মিথিলা। তিনি নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন। সেখানে তিনি ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পাঠদান করবেন, যা শিক্ষার্থীদের অলাভজনক সংস্থার কার্যপদ্ধতি ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে।

নিজের এই নতুন কর্মজীবনের যাত্রায় ব্র্যাকের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেছেন মিথিলা। তিনি কৃতজ্ঞচিত্তে জানান, ব্র্যাকের সঙ্গে তার দুই দশকের পথচলার মধ্যে ১৫ বছর কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালে। সেই অভিজ্ঞতা তার বর্তমান পেশাগত যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো ও মেধাবী গবেষকদের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত মিথিলা নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে সবার দোয়া ও শুভকামনা চেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে নতুন যাত্রা শুরু করলেন মিথিলা

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬