লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০২

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ৯০২ জন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৩৬০ জন। মৃত ৯ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং চারজন নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০১ জন, খুলনায় ৩০৬ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২১৬ জন, রাজশাহীতে ১০৫ জন, ময়মনসিংহে ৯৮ জন এবং রংপুরে ৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৮৮ জন রোগী। এ নিয়ে চলতি বছরে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ৮২ হাজার ৩৩৫ জন। প্রসঙ্গত, এর আগে গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃতের সংখ্যা ছিল ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে মোট আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় রংপুর মেডিকেলে

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০২

প্রকাশিত হয়েছে: ০১:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬