লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি, পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করতে নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে এই গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতিরা এখানে বিচারকার্য পরিচালনা করেন। তাই প্রধান বিচারপতি, বিচারপতিগণ এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সম্প্রতি সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা লক্ষ্য করা গেছে, যা সার্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতেই এমন কড়াকড়ি আরোপ করা হয়েছে।

জরুরি প্রয়োজনে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে চাইলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এনআইডি কার্ড বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বড় বিক্ষোভ, যোগ দিচ্ছেন মমতা

সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি, পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬