লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তজুমদ্দিনে নজরুল বর্ষের বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত

ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা আনজুম।

তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে মাদরাসার প্রধান শাহ্ মাও. মো. নুরুজ্জামান বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুমের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মাদরাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়শা আনজুমের এই অর্জন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলেও তারা মন্তব্য করেন।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুম বলেন, এ অর্জনে তিনি আনন্দিত ও গর্বিত। একই সাথে তাকে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড

তজুমদ্দিনে নজরুল বর্ষের বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত

প্রকাশিত হয়েছে: ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬