লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের নতুন জেলা প্রশাসক হিসেবে নাজনীন সুলতানার নিয়োগ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম। বান্দরবান জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নাজনীন সুলতানাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে জনস্বার্থে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের ২ এপ্রিল বান্দরবানের ২৩তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন মো. সানিউল ফেরদৌস। নতুন জেলা প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে বান্দরবানে তার প্রায় ৬ মাস ৬ দিনের দায়িত্ব পালনের মেয়াদ সম্পন্ন হলো।

জনপ্রিয় সংবাদ

সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি

বান্দরবানের নতুন জেলা প্রশাসক হিসেবে নাজনীন সুলতানার নিয়োগ

প্রকাশিত হয়েছে: ১১:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬