লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন রোগী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন এবং খুলনা বিভাগে ২৯২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৩৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ৯৪ হাজার ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ যাবত মোট ৮৮ হাজার ২০৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলারের বিদেশি ঋণে নেজামে ইসলামের উদ্বেগ

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬