লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় আদালতের নির্দেশে বিএনপি নেতার অবৈধ দখলকৃত দোকান সিলগালা

শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীর হাটের ব্যবসায়ী সোবহান হাজীর মালিকানাধীন একটি দোকান আদালতের নির্দেশে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। জাজিরা উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর দোকানটি জোরপূর্বক দখল করে রেখেছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুরে। আদালতের আদেশ পাওয়ার পর জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিতর্কিত দোকানটি বন্ধ করে সিলগালা করে দেন। এ সময় কাজীর হাটে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতার ভিড় জমে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও মামলার বিবরণী থেকে জানা যায়, সুরুজ মাদবর ব্যবসায়ী সোবহান হাজীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতের আঁধারে দোকানটি দখল করে নেওয়া হয়। এ ঘটনায় সোবহান হাজী মামলা দায়ের করলে সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর গ্রেফতার হন এবং দীর্ঘদিন কারাভোগ করেন। কারামুক্ত হওয়ার পর সুরুজ মাদবর আদালতের আইন অমান্য করে পুনরায় দোকানটি খুলে ব্যবসা শুরু করেছিলেন, যা পরে আদালতের নজরে আসে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, "কার দোকান বা কিসের দোকান—এটা আমার দেখার বিষয় নয়। মহামান্য আদালত আদেশ দিয়েছেন, আমি কেবল আদালতের সেই আদেশ বাস্তবায়ন করতে এসেছি। আদালতের আইন অমান্য করে কেউ যদি পুনরায় এই দোকান খোলার বা তালা ভাঙার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অভিযুক্ত বিএনপি নেতা সুরুজ মাদবরের সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুর ৩টায় আদালতের আদেশ পাওয়ার পর জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিতর্কিত দোকানটি বন্ধ করে সিলগালা করে দেন।

জনপ্রিয় সংবাদ

নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় মামলা, ছাত্রদল নেতার স্বীকারোক্তিতে তোলপাড়

জাজিরায় আদালতের নির্দেশে বিএনপি নেতার অবৈধ দখলকৃত দোকান সিলগালা

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬