লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে সিএনজি চালক গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, সুমন ওই স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে সুমনকে নিয়ে পুলিশ কুমিল্লার পথে রওয়ানা হয়েছে। কুমিল্লায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন এসপি। এছাড়া হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা নিয়েও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

তাজমিনের নিখোঁজ হওয়ার সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ঘটনার আগে সে দোকানের সামনে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল এবং পরে অন্য পাশে সরে যায়। রাত সোয়া ১২টার দিকে তাকে নূরজাহান হোটেল এলাকা ত্যাগ করতে দেখা যায়। তবে এরপর সে কোন পথে গিয়েছিল, তার কোনো সিসিটিভি ফুটেজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ বর্তমানে তার চলাচলের পথ ও যাতায়াতের মাধ্যম নিয়ে কাজ করছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, ঘটনার চারদিন আগে বাড়ি থেকে বেরিয়ে তাজমিন প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় যায় এবং পরদিন কুমিল্লায় ফিরে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ফিরে রাতে সে পদুয়ার বাজারে পৌঁছায় এবং নূরজাহান হোটেলের সামনে নামে। সিসিটিভি ফুটেজে তাকে দোকানির সঙ্গে কথা বলতে দেখা গেলেও, ওই এলাকা থেকে যাওয়ার পরদিন তার মরদেহ উদ্ধার হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে তার গলায় গামছা পেঁচানো ছিল। নিহত তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে এবং সে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবারই স্বজনরা মরদেহ নিয়ে গেছেন এবং নিহতের বাবা আবদুল আলীম লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় সংবাদ

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে সিএনজি চালক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১২:৩৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬