লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে ২৯৫, অক্টোবরের ৯ দিনেই ৫০ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু অক্টোবরের প্রথম ৯ দিনেই প্রাণ হারিয়েছেন ৫০ জন। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অধিদপ্তর জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিটি খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া গত একদিনে দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৯৫ জনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ), যেখানে মোট ১৩২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ২৫ জন করে, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

জনপ্রিয় সংবাদ

নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে ২৯৫, অক্টোবরের ৯ দিনেই ৫০ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬