লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের দুদিনের প্রশিক্ষণ শুরু

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর চারঘাটে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চারঘাট ও বাঘা উপজেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

চারঘাট উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ উল্লেখ করেন, সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীরা পান, তা নিশ্চিত করতে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের শতভাগ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের অবহেলা করা যাবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার, বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাবুদ্দিন মন্ডল, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু এবং চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

আয়োজক সূত্রে জানা গেছে, চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন স্তরের স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম ১০ ও ১১ অক্টোবর পর্যন্ত চলবে।

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড়, শশী থারুরের তীব্র সমালোচনা

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের দুদিনের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত হয়েছে: ১১:০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬