লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুগ্রামে ইউটিউবার ধ্রুব রাঠিকে অপহরণের অভিযোগ, মোদিকে হিটলারের হুঁশিয়ারি

শনিবার সকালে গুরুগ্রামের নিজ বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়। তিনি অভিযোগ করেছেন যে, পুলিশ নয়, সাদা পোশাকের একদল লোক তার বাসায় ঢুকে তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার সময় তিনি ঘুমাচ্ছিলেন। ধ্রুব দাবি করেছেন, এটি কোনো সাধারণ গ্রেপ্তার ছিল না, বরং তাকে অপহরণ করা হয়েছিল। তাকে নিয়ে যাওয়ার সময় তিনি হাতে-পায়ে সামান্য আঘাত পেয়েছেন এবং তাকে জুতো পরার সুযোগও দেওয়া হয়নি।

ধ্রুব রাঠি জানান, তাকে টানা ২২-২৩ ঘণ্টা বিভিন্ন থানায় আটকে রাখা হয়। এই দীর্ঘ সময়ে তাকে কোনো ফোন করতে দেওয়া হয়নি এবং তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তিনি জার্মানি থেকে ভারতে এসেছিলেন। তার নাগরিকত্ব নিয়ে ওঠা বিতর্কের জবাবে তিনি রোববার একটি ভিডিওবার্তায় নিজের ভারতীয় পাসপোর্ট প্রদর্শন করেন এবং জানান যে একজন ভারতীয় নাগরিক হিসেবে প্রতিবাদ করার অধিকার তার রয়েছে।

শনিবার গভীর রাতে মুক্তি পেলেও ধ্রুব এখন নজরবন্দি অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করেছেন। তার দাবি, প্রায় ১৫ জন ব্যক্তি তাকে বাড়ি থেকে বের হতে বাধা দিচ্ছেন, যা এক ধরণের অঘোষিত গৃহবন্দি দশা। এই ঘটনার প্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার এবং মুসোলিনির অন্তিম পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেছেন। এছাড়া, তাকে ও সিজেপি নেতাদের দ্রুত ছেড়ে না দিলে অনশনের হুমকি দেওয়া সোনম ওয়াংচুককেও তিনি ধন্যবাদ জানিয়েছেন।

শনিবার গুরুগ্রামে নিজের বাড়ি থেকে ধ্রুবকে আটক করেছিল পুলিশ। ইউটিউবার অভিযোগ করেছেন, সকালে তার বাড়িতে ঢুকে শোয়ার ঘর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময়ে হাতে-পায়ে সামান্য চোটও পেয়েছেন তিনি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ধ্রুব বলেন, ‘আমি ঘুমোচ্ছিলাম। সকাল ৭টা নাগাদ বাড়ির বাইরে লোকজন ঘোরাফেরা করছে দেখে আমার মা দরজা খোলেন

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন প্রথম নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া

গুরুগ্রামে ইউটিউবার ধ্রুব রাঠিকে অপহরণের অভিযোগ, মোদিকে হিটলারের হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে: ১১:৩১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬