লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই হামলায় আরও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন বাংলাদেশি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তবে নিহত দুই বাংলাদেশির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সরকার তাদের পরিচয় শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে মৃতদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। নিহতদের পরিবারের বিস্তারিত তথ্য ও তাদের জেলা সম্পর্কে জানার চেষ্টা চলছে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এ পর্যন্ত মোট ১৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, জীবিকার তাগিদে বিদেশে কঠোর পরিশ্রম করা এই রেমিট্যান্স যোদ্ধাদের হারানো অত্যন্ত কষ্টের। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকার শুরু থেকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে এবং বর্তমান পরিস্থিতিতেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

নিহতদের মরদেহ দেশে ফেরানো এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এ বিষয়ে কাজ করছে। প্রয়োজনে নিহতদের নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হবে। বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি মারা গেলে তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনাসহ সকল ব্যয় সাধারণত সরকার বহন করে, এবারও এর ব্যতিক্রম হবে না।

হামলার পরপরই রিয়াদগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানান শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নির্দিষ্ট উড়োজাহাজ বা ফ্লাইট ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য সরকারের কাছে নেই। হামলার সময় বাংলাদেশের কোনো উড়োজাহাজ বিমানবন্দরে ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ওমরাহযাত্রী ও কর্মসংস্থান প্রত্যাশীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বর্তমান যুদ্ধাবস্থায় সতর্ক থাকা জরুরি এবং এ বিষয়ে বিমান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। রিয়াদ ও জেদ্দায় বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখে প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশনা দিচ্ছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।গতকাল শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন।

জনপ্রিয় সংবাদ

বান্দরবানে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধের আহ্বান

সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

প্রকাশিত হয়েছে: ১১:৪৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬