লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৃহীত পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে এই বিপুল সংখ্যক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে।

নিরাপত্তা পরিকল্পনার মূল দিকগুলো তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, এর মধ্যে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হবে। এছাড়া সম্ভাব্য ঝুঁকিগুলো আগেভাগেই চিহ্নিত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজর রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবি সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা প্রদান করবে। দুর্গম ও দূরবর্তী এলাকায় দ্রুত টহল ও সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের পদক্ষেপও নেওয়া হয়েছে।

রাজধানী ঢাকায় বিজিবি মোতায়েনের বিষয়ে তিনি জানান, সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে এর পরিধি নির্ধারিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিজিবি সব সময় প্রস্তুত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬