লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা প্রতিষ্ঠার তাত্ত্বিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। সোমবার (১২ অক্টোবর) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে এ বছরের অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষের মতে, হল ও উডফোর্ডের গবেষণা আধুনিক অর্থনৈতিক নীতিনির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত মডেলগুলোর জন্য একটি মজবুত তাত্ত্বিক ভিত্তি তৈরি করেছে। তাদের এই কাজ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং কার্যকর আর্থিক ও মুদ্রানীতি প্রণয়নে সহায়তা করেছে। বিশেষ করে জ্বালানিসংকট কিংবা পরিবারের ভোগব্যয়ে আকস্মিক পরিবর্তনের মতো জটিল অর্থনৈতিক ধাক্কা সামলাতে তাদের উদ্ভাবিত মডেলগুলো নীতিনির্ধারকদের পথ দেখায়।

১৯৭০-এর দশকে তেলসংকটের পরবর্তী সময়ে প্রচলিত কেইনসীয় অর্থনৈতিক মডেলগুলোর কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছিল। সেই সময়ে পশ্চিমা দেশগুলো নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রচলিত নীতির সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সামষ্টিক অর্থনৈতিক মডেলকে ক্ষুদ্র অর্থনীতির ভিত্তির ওপর দাঁড় করানোর ক্ষেত্রে যুগান্তকারী অবদান রাখেন।

তাদের গবেষণার একটি বিশেষ দিক হলো, এটি ব্যক্তি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা বিশ্লেষণের সুযোগ তৈরি করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান সঞ্চয়, ব্যয় এবং পণ্যের মূল্য নির্ধারণের সময় ভবিষ্যৎ পরিস্থিতিকে বিবেচনায় রাখে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক যদি তাদের নীতি ও পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট বার্তা দিতে পারে, তবে মানুষের প্রত্যাশা ও অর্থনৈতিক সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব পড়ে, যা অর্থনীতিকে স্থিতিশীল রাখার উদ্যোগকে আরও কার্যকর করে তোলে।

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়িয়ায় স্কুলে শিক্ষক দম্পতির মারামারির ভিডিও ভাইরাল

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

প্রকাশিত হয়েছে: ০৩:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬