লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ টিভিতে প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের সুযোগ ১৮ অক্টোবর পর্যন্ত

বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি দেশের বিভিন্ন জেলা, উপজেলা, বন্দর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা, উপজেলা, বন্দর ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পদে জনবল নেওয়ার ঘোষণা দেওয়া হলেও সুনির্দিষ্ট পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। এই পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে বয়সের কোনো সীমা নির্ধারণ করা হয়নি।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। পাশাপাশি সাংবাদিকতায় অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীদের স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে এবং শুদ্ধ উচ্চারণে কথা বলার সক্ষমতা থাকতে হবে। এছাড়া বাংলায় টাইপিংয়ে দক্ষতা থাকা জরুরি। নিজস্ব মোটরসাইকেল ও ক্যামেরা থাকলে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের স্থানীয় গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও প্রচার, জনসাধারণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, বিশেষ সাক্ষাৎকার ও প্রতিবেদন তৈরি এবং প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রচার বাড়ানোর দায়িত্ব পালন করতে হবে।

চাকরির ধরন পূর্ণকালীন এবং কর্মস্থল হবে আবেদন ফরমে উল্লেখিত নির্দিষ্ট এলাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকে প্রবেশ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

জুলাইকে ধারণ করে না বিরোধীদলীয় নেতা, তাই উদ্বোধনে অনুপস্থিত: প্রধানমন্ত্রী

দেশ টিভিতে প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের সুযোগ ১৮ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬