লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাষ্টমীতে দেবীজ্ঞানে কুমারী পূজা: নারীশক্তির জয়গান

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র আচার কুমারী পূজা উদযাপিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাজধানী ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠসহ দেশের বিভিন্ন মন্দির ও মিশনে এই পূজার আয়োজন করা হয়।

কুমারী পূজার মূল দর্শন হলো নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নারীর মধ্যে দেবীশক্তির প্রকাশ উপলব্ধি করা। এই আচার পালনের মাধ্যমে সমাজে নারীকে সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠার বার্তাও তুলে ধরা হয়। পূজার রীতি অনুযায়ী, অল্পবয়সী কুমারী কন্যাকে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে গণ্য করে পূজা করা হয়। তন্ত্রশাস্ত্রের বিধান অনুসারে সাধারণত ১৬ বছরের কম বয়সী এবং ঋতুমতী হয়নি এমন কন্যাদের এই পূজার জন্য নির্বাচন করা হয়ে থাকে।

পূজার সময় সুসজ্জিত আসনে বসিয়ে কন্যাকে দেবীজ্ঞানে পূজা করা হয়। ভক্তরা মন্ত্রপাঠ, ঢাক, শঙ্খ ও ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কুমারী কন্যার বয়সভেদে বিভিন্ন নাম রয়েছে এবং তন্ত্রশাস্ত্রে এক থেকে ১৬ বছর বয়সী কন্যাদের জন্য আলাদা আলাদা নামের উল্লেখ পাওয়া যায়। রাজধানীর পাশাপাশি দিনাজপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী এই পূজা অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বড়াইগ্রামে ঘাসের জমি থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

মহাষ্টমীতে দেবীজ্ঞানে কুমারী পূজা: নারীশক্তির জয়গান

প্রকাশিত হয়েছে: ০৮:০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬