লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশে ১০ জন নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ পুলিশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুলিশের ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে ৩টি পদে মোট ১০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই স্থায়ী পদের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

নিয়োগ প্রক্রিয়ার আবেদন কার্যক্রম শুরু হবে ১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং চলবে ২৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময় ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে আসা বা অসম্পূর্ণ কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনকারী প্রার্থীদের বয়স ২৫ অক্টোবর ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

নিয়োগের আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে। কর্মস্থল হিসেবে ঢাকা নির্ধারণ করা হয়েছে।

কর্মস্থল: ঢাকা বয়স: ২৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ১৮-৩২ বছর।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু, শেষ ২৩ বছরের উপস্থিতি

বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশে ১০ জন নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

প্রকাশিত হয়েছে: ০৩:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬