মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জেরে ইরানকে ঘিরে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি সরাসরি আঘাত হেনেছে বিশ্ব জ্বালানি বাজারে। তেল উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম মাত্র একদিনেই এক ডলারের বেশি লাফ দিয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার Brent Crude-এর দাম ব্যারেলপ্রতি ১.১১ ডলার (প্রায় ১.৪%) বেড়ে ৮২.৫৩ ডলারে পৌঁছেছে—চলতি বছরের জানুয়ারির পর এটিই সর্বোচ্চ। একই দিনে West Texas Intermediate (WTI) তেলের দাম ৭৯ সেন্ট বৃদ্ধি পেয়ে ৭৫.৩৭ ডলারে উঠেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ইরানের একাধিক জ্বালানি স্থাপনায় হামলার খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক সরবরাহে বড় ঘাটতি দেখা দিতে পারে—এমন শঙ্কায় দামের এই ঊর্ধ্বগতি।
Fresh military activities by the US and Israel in the Middle East have triggered renewed tensions centered on Iran, sending shockwaves across the global energy market. Fears of disrupted production and exports have driven crude oil prices up by more than a dollar in a single trading session.
According to international market monitoring agencies, on Tuesday Brent Crude jumped $1.11 (about 1.4%) to settle at $82.53 per barrel — the highest level since January this year. At the same time, West Texas Intermediate (WTI) rose 79 cents to reach $75.37 per barrel.
Market analysts point out that reports of strikes on multiple Iranian facilities have sparked serious concerns over potential damage to energy infrastructure. This has heightened investor fears of a major global supply shortage, directly pushing oil prices higher.
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 










