লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে পতাকা উড়িয়ে গ্রেপ্তার সিজেপির ২ নেতা, জামিনের আবেদনের অপেক্ষা

ভারতের দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার জামিন চেয়ে আবেদন করা হয়েছে। তাঁদের জামিনদারদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ আবেদন জানান দলটির আইনজীবীরা। আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরের মধ্যে আদালত এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দলটির আইনজীবী প্যানেল জানিয়েছে, আটকের দিন জামিনদার উপস্থিত না থাকায় সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহার কারাগারে পাঠানো হয়েছিল। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশ বর্তমানে তাঁদের জামিনদারদের জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে শান্তি রক্ষার মুচলেকা ভঙ্গ ও অনধিকার প্রবেশের অভিযোগ এনেছে। উল্লেখ্য, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরকে নিবন্ধিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

অভিযুক্ত এই দুই নেতার সঙ্গে থাকা অজিঙ্কা শিন্ডে নামের আরেকজনকে অবশ্য নতুন করে শান্তি বজায় রাখার মুচলেকায় স্বাক্ষর করার পরই ছেড়ে দেওয়া হয়েছিল। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিরা বারবার নিয়ম ভাঙছেন এবং জনশান্তি বিঘ্নিত করা কিংবা অন্যকে উসকে দেওয়ার আশঙ্কা থেকেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর আগেও একটি বিক্ষোভের ঘটনায় আটকের পর তাঁরা এক বছরের জন্য শান্তি রক্ষার মুচলেকা দিয়েছিলেন।

এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি প্রশ্ন তুলে লেখেন, ‘আশু ও সৌরভকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাঁদের অপরাধ কী? যন্তর মন্তরে তেরঙ্গা ওড়ানো।’

অপরদিকে, নতুন একটি পিস বন্ড বা শান্তি বজায় রাখার মুচলেকা দিয়ে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পেয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে নিজে। গত শনিবার (১৭ অক্টোবর) দিল্লি পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এর আগে শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে দলের ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ঝান্ডেওয়ালানে নিজ বাসভবনের কাছ থেকে তাঁকে আটক করেছিল পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল স্বাস্থ্যসেবায় রোগীর তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা

দিল্লিতে পতাকা উড়িয়ে গ্রেপ্তার সিজেপির ২ নেতা, জামিনের আবেদনের অপেক্ষা

প্রকাশিত হয়েছে: ০২:০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬