লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট আমলেও জনগণের পাশে ছিল জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আমলেও দেশের যেকোনো জাতীয় দুর্যোগে জনগণের পাশে থেকে সেবা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। রোববার (১৮ অক্টোবর) সকালে সংগঠনটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী আরও জানান, এই সংগঠনটি দেশের তরুণ ও কিশোরদের ভালো কাজে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় তিনি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নিজে রাস্তায় নেমে তদারকি করছেন এবং সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হয়েছে।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচি থেকে শুরু করে দেশের সকল ভালো কাজে ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে এই সংগঠন।

জনপ্রিয় সংবাদ

এতিমদের অধিকার ও সুরক্ষায় ইসলামের সুনির্দিষ্ট দিকনির্দেশনা

ফ্যাসিস্ট আমলেও জনগণের পাশে ছিল জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬