লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা, নিহত ৫

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ কমপ্লেক্স লক্ষ্য করে অতর্কিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থি হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইয়েমেনের সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নিরাপত্তারক্ষী ও বেসামরিক কর্মচারীরা রয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ।

এডেনের আল-মাশিক প্রাসাদটি ইয়েমেনের সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান কার্যালয়। চলমান সংঘাতের মধ্যে এই প্রথম প্রাসাদটিকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাসাদের আশপাশে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি জানিয়েছেন, হামলার সময় দেশটির প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে ছিলেন।

এদিকে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের যোদ্ধারা এডেনে সৌদি সামরিক অভিযানের সদর দপ্তর হিসেবে পরিচিত একটি স্থাপনায় বোমাবর্ষণ করেছেন। তাদের দাবি, ওই সদর দপ্তর সৌদি কর্মকর্তাদের পরিচালনায় ছিল এবং সেখানে অস্ত্রের গুদামও ছিল। তবে রয়টার্স স্বাধীনভাবে হুতিদের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই আবার তীব্র হওয়ায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে। গত সপ্তাহে সরকারি বাহিনী হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে অভিযান শুরু করে এবং গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কিছু এলাকা উদ্ধারের দাবি করে।

এছাড়া সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, চলতি মাসে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুতিরা ২০টি হামলা চালিয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির দাবি অনুযায়ী, এসব হামলায় ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন। এ ছাড়া সৌদি আরবের আভা বিমানবন্দরে হুতিদের হামলায় আরও তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন বলে জোট জানিয়েছে। সৌদি আরব ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরান হুতিদের অস্ত্র, অর্থ ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে সরকারি খেলার মাঠ দখল করে ট্রাক্টরে হাল-চাষ

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা, নিহত ৫

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬