লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় গুদামে সার মজুত থাকলেও সংকটে স্থানীয় কৃষকরা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সরকারি গুদামে সারের পর্যাপ্ত মজুত থাকার পরেও তা কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে গুদামে ৮৩৬.২০ টন সার মজুত রয়েছে। বিপুল পরিমাণ সার মজুত থাকার পরও কৃষক তা না পাওয়ায় স্থানীয় পর্যায়ে সার সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলার নোহালী ইউনিয়নের মিনার বাজার ও আশপাশের এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সারের তীব্র সংকটের কারণে তাদের চাষাবাদ কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে আগাম আলু, বাদাম, ভুট্টা এবং বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য জমি প্রস্তুত থাকলেও সারের অভাবে তারা বীজ রোপণ করতে পারছেন না।

কৃষকদের অভিযোগ, সময়মতো চাষাবাদ শুরু করতে না পারায় ফসলের উৎপাদন পিছিয়ে যাচ্ছে। এতে করে তারা আগাম বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ হারানোর পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল স্বাস্থ্যসেবায় রোগীর তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা

গঙ্গাচড়ায় গুদামে সার মজুত থাকলেও সংকটে স্থানীয় কৃষকরা

প্রকাশিত হয়েছে: ০২:৩১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬