লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আফগান পেসারদের তোপে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। আফগান পেসার ইয়ামিন আহমদজাইয়ের পেস ও সুইংয়ের সামনে টানা দুই বলে সাজঘরে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম এবং ৩ নম্বরে ব্যাট করতে নামা সৌম্য সরকার।

প্রথম ওভারে আজমতউল্লাহ ওমরজাই ৪ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন ইয়ামিন আহমদজাই। ওভারের দ্বিতীয় বলেই অফ স্টাম্পের বাইরের বল শট খেলতে গিয়ে গ্লাভস ছুঁয়ে রহমানউল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দেন তানজিদ তামিম (১)।

এরপর ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ৩ নম্বরে নামেন সৌম্য সরকার। তবে সেই পরিবর্তন কোনো কাজে আসেনি। ইয়ামিনের অ্যাঙ্গেল হয়ে আসা পরের বলেই ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে সরাসরি বোল্ড হন তিনি। প্রথম বলেই শূন্য রানে (গোল্ডেন ডাক) প্যাভিলিয়নে ফিরে চরম হতাশায় মাথা নিচু করে মাঠ ছাড়েন সৌম্য।

টানা দুই বলে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ল। উইকেটে এখন সাইফ হাসানের সাথে ক্রিজে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

জনপ্রিয় সংবাদ

রাস্তার ধারের খাবারের ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, আপত্তি ব্যবসায়ীদের

আফগান পেসারদের তোপে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ১২:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬